ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ছয় পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় ছয়জন পুলিশ নিহত হয়েছে। ছত্তিশগড়ের অস্থিতিশীল বাস্তার জেলায় নীতানার জঙ্গলে পুলিশের একটি দলের ওপর মাওবাদী বিদ্রোহীরা অতর্কিত আক্রমণ চালায়। এতে ওই পুলিশ সদস্যরা নিহত হয়। এ ঘটনায় চারজন পুলিশও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একজন সাংবাদিক বিবিসি অনলাইনকে বলেন, তিনি বেশ কয়েকটি মরদেহ দেখেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। মাওবাদীরা দাবি করেছে, তাঁরা আদিবাসী এবং গ্রামাঞ্চলের দরিদ্রদের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন। গত বছর ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলায় মাওবাদীদের হামলায় ৭৪ জন পুলিশ নিহত হয়েছিল। মাওবাদীরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওডিশা ও ছত্তিশগড়ে সক্রিয়।