ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় সাত পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে গতকাল মঙ্গলবার রাতে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পুলিশের সাতজন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এ হামলার কয়েক ঘণ্টা পর মাওবাদীরা তাদের তিন নেতার মুক্তির দাবিতে ২১ মে থেকে ভারতের ছয়টি রাজ্যে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। জেলা পুলিশ প্রধান অঙ্কিত গর্গ রয়টার্সকে জানিয়েছেন, এটা ছিল শক্তিশালী বিস্ফোরণ। এতে আধা সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ির ছাদ উড়ে যায় এবং পুলিশের পাঁচজন সদস্য ঘটনাস্থলেই নিহত এবং অপর দুজন হাসপাতালে মারা যান।মাওবাদীরা গত শতকের ষাটের দশকের শেষ দিক থেকে সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করছে।