ছবি করছেন জ্যাকসন-তনয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস, মাইকেল জ্যাকসন-তনয়া। সংগীতভুবনে তার পদচারণা অল্প কিছুদিন। এর মধ্যে ছবির জগতেও পা রাখছে সে। লান্ডেনস ব্রিজ অ্যান্ড থ্রি কিজ নামের এক ফ্যান্টাসি ছবিতে অভিনয় করতে যাচ্ছে এই ১৩ বছর বয়সী। তবে এত অল্প বয়সে বিনোদনের জগতে পা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞাই ছিল, বিশেষ করে দাদি ক্যাথের তরফ থেকে। দাদিকে ঠিকই ‘ম্যানেজ’ করতে পেরেছে প্যারিস। সে বলেছে, ছবির কাহিনি তার বাবার জীবন ঘনিষ্ঠ! অ্যানিমেশন এবং সত্যিকারের দৃশ্যায়ন মিলিয়ে তৈরি হবে ছবিটি। দেখানো হবে যুক্তরাজ্যের স্কুলগুলোতে। এএনআই।