ছবি টাঙানোর সিদ্ধান্তের প্রতিবাদ সরকার সমর্থক আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে তিনজন নেতার ছবি টাঙানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সরকার সমর্থক আইনজীবীরা। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় সমিতি ভবনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আতাউল গণি ওসমানী ও জিয়াউর রহমানের ছবি টাঙানোর সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে আজ রোববার সকাল নয়টার দিকে সমিতির সভাপতির কক্ষের সামনে সরকার সমর্থক আইনজীবীরা সমাবেশ করেন।‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে এম আমীর-উল ইসলাম, আব্দুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, আব্দুল বাসেত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেল চারটায় সমিতির উত্তর হলে প্রতিবাদ সভা করার ঘোষণা দেন তাঁরা।