ছবিগুলো আপত্তিকর মনে হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছবিগুলো ছিল আমার বাসার এক অনুষ্ঠানের। ওই সময় বন্ধুদের সঙ্গে মজা করে কয়েকটি ছবি তুলেছিলাম। সেগুলো আমাদের কয়েকজনের কাছেই ছিল। জানি না কে, কীভাবে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। তবে ওসব নিয়ে আমি ভাবি না। কারণ, ওগুলো আমার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলতে পারবে না। ওই ছবিগুলোকে আমার কাছে আপত্তিকর বলে মনে হয়নি।’ বললেন কল্যাণ। সম্প্রতি তাঁর কিছু আলোকচিত্র ফেসবুকে পাওয়া যায়। ওই প্রসঙ্গে আলাপ হচ্ছিল তাঁর সঙ্গে। শনিবার রাতে খুব ব্যস্ত ছিলেন নাকি?হ্যাঁ, ওই দিন ছিল আমার ২৬তম জন্মদিন। বাসায় বন্ধু আর পরিচিতজনেরা এসেছিলেন। এর আগে দেশের বাইরে কোথাও গিয়েছিলেন? কারণ, ফোনটা বন্ধ পাচ্ছিলাম।হ্যাঁ, নেপালে গিয়েছিলাম। আসলে যাওয়ার কথা ছিল ভারতের দার্জিলিংয়ে। ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য অরুণ চৌধুরীর একটি টেলিছবির শুটিং হবে। নাম স্বপ্ন বন্ধু ও ভালোবাসা। গোয়েন্দা গল্প নিয়ে। কিন্তু যখন হাতে ভিসা পেলাম, দেখি সবাই একসঙ্গে যাওয়ার কোনো উপায় নেই। কারণ, সড়কপথে বিভিন্নজনকে বিভিন্ন রুটে ঢুকতে হবে। শেষে পরিকল্পনা বদল করে পরিচালক শুটিং করেছেন নেপালে। কয়েক দিন আগেই ফিরেছি।চ্যানেল আইয়ের ‘নো ম্যানস ল্যান্ড’ ধারাবাহিকটিতে কাজ করতে কেমন লাগছে?এখানে আমাকে কবিতা আবৃত্তি করতে হয়। চর্চা দূরে থাক, আমি কখনোই আবৃত্তি করিনি। আর শট দেওয়ার সময় আবৃত্তি করতে গেলেই সবাই হাসতে শুরু করে। পুরো নাটকটিতে কাজ করতে ভালোই লেগেছে।শুনেছি, মাছরাঙা টিভির ‘সামান্তা’ ধারাবাহিকের শেষ দিকে অনেকগুলো পর্বে আপনি অভিনয় করেছেন।সামান্তাকে ধীরে ধীরে আমি মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাই। তাকে মাদকাসক্ত হতে সহযোগিতা করি। আসলে নেতিবাচক চরিত্র। আর এই ধারাবাহিকে ধূমপানের দৃশ্যে শুটিং করতে গিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম।