ছবিতে আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ‘স্বপ্নবাজার’ ধারাবাহিকে অভিনয় করেছেন আহমেদ রুবেল। আজ রাতে দেখানো হবে নাটকটি। নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। কথা হলো আহমেদ রুবেলের সঙ্গে।খুব ব্যস্ত মনে হচ্ছে। কী করছেন?আমরা এখন ফরিদপুরে। এখানে রোকেয়া প্রাচীর একটি টেলিছবির কাজ করছি। নাম বৃষ্টির ঘ্রাণ। যে জায়গাটায় কাজ করছি, এর আশপাশের জায়গাটা খুব সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ। নদীটা কাছেই। সব মিলিয়ে কাজ করতে ভালোই লাগছে। এখানে আরও আছেন সৈয়দ হাসান ইমাম, আহসানুল হক মিনু, শামস সুমন, মম, সুমনা সোমা।আজ তো ‘স্বপ্নবাজার’ নাটকটি দেখানো হবে।এই নাটকের যিনি পরিচালক, তিনি এর আগে গ্রামীণ প্রেক্ষাপটের বেশ কয়েকটি সফল ধারাবাহিক পরিচালনা করেছেন। আমার খুব ইচ্ছা ছিল, শহুরে প্রেক্ষাপটে তিনি কেমন কাজ করেন। দেখলাম, ভালোই। এখন অবশ্য তিনি নিজের নতুন চলচ্চিত্র পরিচালনা করার কাজ নিয়ে ব্যস্ত আছেন। তাই স্বপ্নবাজার নাটকটির পরিচালনার কাজ এখন আরেকজন করছেন। তিনিও সালাহউদ্দিন লাভলুকেই অনুসরণ করছেন।আপনি নাকি নতুন ছবিতে অভিনয় করছেন?হ্যাঁ, নাসির উদ্দীন ইউসুফের অনুদানের ছবি গেরিলাতে। এ ছবিতে আমি আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করছি। এত বড়মাপের একজন ব্যক্তিত্ব—শুরুতে তো একটু ভয়ই পেয়েছিলাম। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছে। আমার চরিত্রের সঙ্গে গানের কিছু ব্যাপার আছে। আলতাফ মাহমুদকে যখন পাকিস্তান আর্মির লোকজন ধরে নিয়ে যায়, ওই সময়টা এবং সংলাপগুলো আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে।এ ছবিতে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?একটা দুর্ঘটনার কথা বলব। আমাদের শুটিং হচ্ছিল গুলশানের একটি বাড়িতে। ওখান থেকে অনেক রাতে বাসায় ফিরছিলাম। পথে অনিমেষ আইচকে নামাতে হবে। তখন আমার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। আমাদের তেমন বড় কোনো আঘাত লাগেনি। তবে গাড়িটির অনেক ক্ষতি হয়েছে। বিনোদন প্রতিবেদক