ছবিতে গতানুগতিক নাচ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রুমালী। হুমায়ূন আহমেদ রচিত অরুণ চৌধুরী পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আজ কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?জিমে যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম। এর মধ্যেই গাড়িতে বসে গান শুনছি।জিমটা কি নিয়মিত করেন?বিয়ের পর ভারতে চলে যাওয়ায় আমি মুটিয়ে গিয়েছিলাম। দেশে আসার পর যখন কাজ শুরু করলাম, তখন মনে হলো শরীর থেকে বাড়তি ওজনটা কমানো দরকার। তখন থেকেই কাজের ফাঁকে সুযোগ পেলেই জিমে চলে যাই।শুটিং নেই আজ?গতকালই চট্টগ্রাম থেকে ৬৯ পাতলা খান লেন ছবির গানের শুটিং করে এলাম। দুই দিন কাজ করেছি আমরা। আবার এর কাজ শুরু করব।ছবিটি সম্পর্কে কিছু বলুন।আসলে এ ছবির গানে গতানুগতিক নাচ ছিল না। তবে বেশ রোমান্টিক একটি গানে অংশ নিয়েছি। আমি আর ফেরদৌস ভাই কাজ করলাম। বাণিজ্যিক ছবির নাচের একজন কোরিওগ্রাফার ছিলেন এবং আমাদের নিজস্ব একজন কোরিওগ্রাফার ছিলেন। বেশ ভালো লেগেছে কাজ করতে। আর সিনেমার কাজ তো অনেক বড় আকারেই হয়। অনেক বড় আয়োজন থাকে। আমরা এর আগে পুরান ঢাকার একটি বাড়িতে শুটিং করেছি। ভালোই লাগছে কাজটা করতে।টিভিতে কী কী কাজ করছেন?রুমালী প্রচারিত হচ্ছে। আবুল হায়াতের সুন্দরপুর কত দূরে-এর কাজ তো বিটিভিতে প্রচারিত হলো। এখন প্রচারের অপেক্ষায় আছে মাসুদ সেজানের পুতুল খেলা, রূপান্তরের মানুষগণ, অনিমেষ আইচের গাড়ি চলে না—এই নাটকগুলো। এগুলোর বেশ কিছু পর্বের কাজ করেছি। সামনে আবার কাজ শুরু করব।রুমালী নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন?আসলে এ নাটকে আমি যেমন না, সে রকমই একটি চরিত্রে অভিনয় করতে হচ্ছে। আমার জন্য এটি এক ধরনের এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারেন। নাটকে ‘রুমালী’ চরিত্রে ছিল প্রভা, নোভা, এখন এসেছে সারিকা। সারিকার সঙ্গে নাটকে এখনো আমার কাজ শুরু হয়নি। সামনে আমরা একসঙ্গে কাজ করব।