ছবিতে বন্ধুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে সাঁটানো পাশাপাশি বেশ কিছু ছবি। ছবিগুলোতে বাংলাদেশ ও জাপানের শিশুরা। মিলেমিশে খেলছে, ঘুড়ি ওড়াচ্ছে। ছবিগুলো এঁকেছেও এই দুই দেশের শিশুরা। দুই দেশের বন্ধুত্বের চিত্র তুলে ধরেছে শিশু শিল্পীরা। জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি এবং পূর্ব জাপানে সুনামির এক বছর স্মরণে গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘কিজুনা-বন্ধন’ শীর্ষক শিশু-কিশোর চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জাতীয় জাদুঘর ও জাপান দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন ও প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, শিল্পী জামাল আহমেদ। প্রদর্শনী চলবে ১৪ মার্চ পর্যন্ত।