ছবিমেলা-৬
দৃক আর পাঠশালার আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা-৬’ শুরু হয়েছে। নগরের সাতটি ভেন্যুতে একযোগে চলছে এই উৎসব। বিশ্বের ২৯টি দেশ এতে অংশ নিয়েছে। এবারের ছবিমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘স্বপ্ন’। উৎসবে আলোকচিত্র প্রদর্শনের পাশাপাশি আরও নানা আয়োজন রয়েছে। প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন আবার ইন্টারনেটেও (www.drik.tv) দেখা যাচ্ছে। আন্তর্জাতিক এই আলোকচিত্র উৎসবের পর্দা নামবে আগামী ৩ ফেব্রুয়ারি।বাংলাদেশ শিল্পকলা একাডেমী১ সেগুনবাগিচাবাংলাদেশ, অস্ট্রেলিয়া, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মেক্সিকো, মোজাম্বিক, নরওয়ে, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা ও তুরস্কের ১৬ জন আলোকচিত্রীর ছবি উপস্থাপিত হয়েছে এখানে।সময়: রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে। তবে শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক ১৫-এ (নতুন), ধানমন্ডিবাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রের চারজন আলোকচিত্রীর ছবি এখানে স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিফ্রান্স ও আয়ারল্যান্ডের দুজন আলোকচিত্রীর ছবি নিয়ে প্রদর্শনী চলছে এখানে।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার গ্যালারি বন্ধ থাকবে।লিচুতলাচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়হাঙ্গেরি ও পুয়ের্তোরিকোর দুজন আলোকচিত্রীর ছবি নিয়ে চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।ব্রিটিশ কাউন্সিল৫ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়যুক্তরাজ্যের দুজন আলোকচিত্রীর ছবি নিয়ে এখানে চলছে প্রদর্শনী।সময়: রোববার থেকে বৃহস্পতিবার প্রদর্শনী চলবে বেলা চারটা থেকে রাত নয়টা পর্যন্ত । তবে শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডিজার্মানির আলোকচিত্রী স্টেফান রাবোল্ডের তোলা ছবি নিয়ে প্রদর্শনী চলছে।সময়: রোববার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে।এশিয়াটিক গ্যালারি অব ফাইন আর্টস৫ পুরানা স্ট্রিট রোড, নিমতলীআলোকচিত্রবিষয়ক কর্মশালা আয়োজন করা হবে। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।সময়: চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। কর্মশালার সমাপনী দিন ৩ ফেব্রুয়ারি।