ছবির গানের দৃশ্যে কানিজ ও টুটুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি দেখে মনে প্রশ্ন জাগবে, কানিজ সুবর্ণা ও এস আই টুটুল কি চলচ্চিত্রে অভিনয় করেছেন? আসলে তা নয়। মনের ঘরে বসত করে ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর ও চঞ্চলা চঞ্চু।তাহলে এস আই টুটুল ও কানিজ সুবর্ণা কী করেছেন?দুজনেই এই ছবির একটি দৃশ্যে ডিজে পার্টিতে আমন্ত্রিত হয়ে আসেন। সেখানে তাঁরা দ্বৈত কণ্ঠের একটি গান পরিবেশন করেন। গানের সঙ্গে ডিজে পার্টিতেও অংশ নেন। ডিজে পার্টির শেষ দৃশ্যে দেখা যাবে ছবির নায়ক শাকিব খানকে।ছবির প্রযোজক ইকবাল হোসেন বলেন, ‘এস আই টুটুল ও কানিজ সুবর্ণা দুজনই ছবির গানে কণ্ঠ দিয়েছেন। তাঁদের জনপ্রিয়তার কথা ভেবে আমরা ছবিতে এই দুই শিল্পীকে দিয়ে একটি গানে অভিনয় করিয়েছি। দর্শকদের বাড়তি বিনোদন দিতেই আমাদের এই আয়োজন।’ ইকবাল হোসেন জানান, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৪ অক্টোবর।