ছবির জন্য একজন নায়ক খুঁজছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ প্রচারিত হবে পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ চলচ্চিত্রটি। পি এ কাজল পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাবনূর। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত?রূপসজ্জা করছি। একটু পরই শুটিংয়ে যাব। ছবির নাম পাগল মানুষ। ছবিটির কাজ শেষ হওয়ার আগেই পরিচালক এম এম সরকার মারা যান। এখন সেই ছবির কাজ করছি।অন্যান্য ছবির কী খবর?শিরি ফরহাদ মুক্তি পাবে সামনে। মোস্তাফিজুর রহমান মানিকের এমনই তো প্রেম হয় ছবির কাজ প্রায় শেষ। আর ভালোবাসা সেন্ট মার্টিনে সেন্সর বোর্ডে জমা পড়েছে।‘শিরি ফরহাদ’ ছবির কাজ শুরু হয়েছিল প্রায় সাত বছর আগে। মুক্তি দিতে এত সময় কেন লেগেছে?এটা আসলে পরিচালক ও প্রযোজক ভালো বলতে পারবেন। রিয়াজ আর আমি যখন ছবিটির কাজ শুরু করেছিলাম, তখন কিন্তু ভাবিনি যে এটি শেষের দিকে এসে ঝুলে যাবে। যা হোক, দেরিতে হলেও ছবিটি মুক্তি পাচ্ছে, এটাই বড় কথা।‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিটি নিয়ে কিছু বলুন।ছবিটি যখন মুক্তি পায়, তখন আমি ছিলাম অস্ট্রেলিয়ায়। তাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখা হয়নি। ডাবিং করার সময় যতটুকু দেখেছিলাম, তাতে খুবই মজা পেয়েছিলাম। ছবিতে আমি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেছি। দর্শকের কাছে তা একটু ব্যতিক্রম বলে মনে হবে। আপনি তো চলচ্চিত্র পরিচালনার কথা বলেছিলেন। তার কী খবর?ছবির গল্প তৈরি করেছি। এখন দর্শকেরা কী ধরনের ছবি দেখতে চায়, সে ব্যাপারটা নিয়েও ভাবছি। কদিন আগে প্রেক্ষাগৃহে গিয়ে মৌসুমী আপুর সঙ্গে প্রজাপতি ছবিটি দেখেছি। ভালোই লেগেছে। আমার ছবির জন্য এখন একজন নায়ক খুঁজছি। চূড়ান্ত হওয়ার পরই কাজ শুরু করব।