ছবির দাম ২২ লাখ টাকা!
সুপার মডেল কেট মসের একটি ছবির দাম হঁাকা হচ্ছে বাংলাদেশি টাকায় ২২ লাখ। কেট মসের সাদা-কালো এ ছবিটি তোলা হয়েছিল আজ থেকে ১৮ বছর আগে। ১৯৯৩ সালে তোলা ছবিটি কেট মসের অন্য ছবিগুলোর চেয়ে একেবারেই আলাদা। সাদা-কালো ফরম্যাটে তোলা ক্যাট মসের নগ্ন এ ছবিটি সে সময় বেশ আলোচিত ছিল। তাই এটির দামটাও আকাশচুম্বী। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার আলবার্ট ওয়াটসন। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের বনহামস নিলাম ঘরে কেট মসের এ বিখ্যাত ছবিটি নিলামে তোলা হবে। যার দাম প্রত্যাশা করা হচ্ছে প্রায় ২২ লাখ টাকা।জানা গেছে, সুপার মডেল কেট মসের নগ্ন এ ছবিটি তোলা হয়েছিল জার্মানের ভোগ ম্যাগাজিনে ব্যবহারের জন্য। শুটিংয়ের দ্বিতীয় দিন নগ্ন এ ছবিটির ব্যাপারে কেট মসকে যখন প্রস্তাব দেওয়া হয় তখন সানন্দেই রাজি হন তিনি। আর তখনই ছবিটি ফ্রেমে বন্দী করেন আলবার্ট ওয়াটসন। ছবিটি অবশ্য ওয়াটসন সুপার মডেল কেট মসের জীবনের অন্যতম সেরা ছবি হিসেবে আখ্যায়িত করেছেন।