ছবির প্রচারণায় দিল্লিতে টম ক্রুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের হার্টথ্রব অভিনেতা টম ক্রুজ এখন দিল্লিতে। নতুন ছবি ‘মিশন ইম্পসিবল ৪’-এর প্রচারণার উদ্দেশ্যেই তাঁর এ সফর। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।দিল্লিতে টম ক্রুজকে স্বাগত জানান বলিউড অভিনেতা অনিল কাপুর। সূত্রটি জানিয়েছে, দিল্লি সফরের সময় টম ক্রুজ আগ্রাও যাবেন। উদ্দেশ্য তাজমহলের সৌন্দর্য উপভোগ। উল্লেখ্য, টম ক্রুজের এটাই প্রথম দিল্লি সফর। তবে এ সফরে সংবাদকর্মীদের হতাশ করেছেন তিনি। প্রচারণায় ব্যস্ত ক্রুজের নাকি এ যাত্রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার কোনো অবকাশই নেই!