ছয় মাসে সড়কের পূর্ণ সংস্কার হবে: যোগাযোগমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে সড়কের পূর্ণ সংস্কারকাজ শেষ হবে। আর এক বছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন হবে।আজ শনিবার দুপুরে যোগাযোগমন্ত্রী গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘ঈদের দিনেও সড়ক সংস্কারের কাজ দেখেছি। কোথায়, কখন, কী রকম কাজ হচ্ছে, রাস্তা স্বাভাবিক হচ্ছে কি না এবং মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে কি না তা সব সময় পর্যবেক্ষণ করা হবে।’