ছয় মাসের মধ্যে রেলওয়ের চেহারা পাল্টে যাবে: রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, রেলওয়ের উন্নয়নে ৩৮টি প্রকল্পের কাজ চলছে। বিদেশ থেকে দুটি নতুন ইঞ্জিন, ২০টি ওয়াগন ও ২০০ কোচ আমদানি করা হচ্ছে। ছয় মাসের মধ্যে রেলওয়ের চেহারা পাল্টে যাবে।আজ শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে নিরাপদ পানির প্লান্ট উদ্বোধনকালে রেলমন্ত্রী এসব কথা বলেন। মজিবুল হক বলেন, আগামী জুন মাসের মধ্যে রেলবহরে ২০ জোড়া কমিউটার ট্রেন যুক্ত হবে। ইতিমধ্যে দুই সেট কমিউটার ট্রেন আমদানি করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন আগামী ১৭ এপ্রিল থেকে চালু হবে।সাম্প্রতিক সময়ে রেলপথজুড়ে নাশকতার বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রেলমন্ত্রী বলেন, রেল জনগণের সম্পদ। এ সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হতে হবে। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। রেলপথের যেখানে নাশকতা হবে, সেখানেই জনগণকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, রবির চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, ওয়াটার-এইড বাংলাদেশের পরিচালক রেশমা খান জাহান প্রমুখ।