ছাইয়ে ফেনসিডিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের চোখকে ফাঁকি দিতে ফেনসিডিল কারবারের নিত্যনতুন কৌশল উদ্ভাবন করে চোরাকারবারিরা। তবে রান্নাঘরে ছাইচাপা দিয়ে ফেনসিডিল মজুদ রাখার কথা শোনা যায়নি কখনো। গত রোববার গোপালগঞ্জ শহরতলির ঘোষের গ্রামের দক্ষিণপাড়ায় টলিন মোল্লা নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁর রান্নাঘরে ছাইয়ের ভেতর থেকে এবং আবাদি জমি খুঁড়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার রাতে ক্রেতা সেজে টলিনকে আটক করা হয়। আরও ফেনসিডিলের সন্ধান দিলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হবে না—এমন কথা বলার পর তিনি অবশিষ্ট ফেনসিডিলের সন্ধান দেন। গোপালগঞ্জ প্রতিনিধি