ছাত্র উপদেষ্টা, বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এবং সহকারী প্রক্টর আজ শনিবার পদত্যাগ করেছেন। উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাহবুবর রহমান ও সহকারী প্রক্টর আতিকুর রহমান উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনজনই জানান, তাঁরা ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনজনের পদত্যাগপত্র হাতে পেয়েছি, তবে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’