ছাত্র নির্যাতনের ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের কয়েকজন ছাত্রকে নির্যাতনের ঘটনায় একই বিভাগের চার ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁরা দোষী প্রমাণিত হওয়ায় আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তিন মাসের জন্য তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।তাঁরা হলেন মওলানা ভাসানী হলের ভূঁইয়া মো. আশিকুর রহমান, আল-বেরুনী হলের মহিদুর রহমান, মীর মশাররফ হোসেন হলের মো. মুদাচ্ছির হাসান ও শহীদ রফিক জব্বার হলের মো. রুহুল মাহবুব।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।