ছাত্র নিহতের ঘটনায় বগুড়া শহরে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ট্রাকচাপায় কলেজ-ছাত্রের নিহতের ঘটনায় আজ মঙ্গলবার সকালে শহরের সাতমাথা থেকে মাটিডালি পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। সকাল সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত আছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।আজ সকাল সাতটার দিকে ফুলবাড়ি এলাকায় সরকারি আযিযুল হক কলেজের সামনে বালুভর্তি একটি ট্রাক মতিউর রহমান নামের এক কলেজছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মতিউর। এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসে ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তার পাশে অবৈধ দোকানপাট ভাঙচুর করে। নিহত মতিউর আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার কাথইল গ্রামে।