ছাত্রছাত্রীদের হাতে সময়মতো বই দিয়ে কথা রেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ শিক্ষাবর্ষের প্রথম কার্যদিবসে গতকাল শনিবার দেশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বই বিতরণ শুরু করেছে। দেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম কার্যদিবসে গতকাল প্রাণচাঞ্চল্য ফিরে আসে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েকজন ছাত্রীর হাতে বই তুলে দিয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া মন্ত্রী ধানমন্ডি বয়েজ হাইস্কুল ও আরমানিটোলা হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।২০১০ শিক্ষাবর্ষ্রেবিভিন্ন স্তরের দুই কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য ১৮ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৯৫০টি পাঠ্যবই মুদ্রিত হয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে: প্রাথমিকের সাত কোটি ৮০ লাখ ১০ হাজার ৯০৭টি, ইবতেদায়ির এক কোটি ৭৪ লাখ পাঁচ হাজার ২৩৮টি, মাধ্যমিকের সাত কোটি ৪৭ লাখ সাত হাজার ২২২টি, দাখিলের এক কোটি ৫০ লাখ ৬৩ হাজার ১৪৬টি এবং কারিগরি স্তরের ১৬ লাখ ৪০ হাজার ৪৩৭টি।বই ছাপার এই বিশাল কর্মযজ্ঞ্রসম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের কাছে সরকার সময়মতো বই দেওয়ার যে ওয়াদা করেছিল, তা পূরণ করেছে। সরকারের এ সফলতায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গুণগত পরিবর্তন আসবে এবং ঝরে পড়ার হার কমবে বলে তিনি উল্লেখ করেন। ঘোষিত একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে পালনের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।এ সময় স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর-রশিদ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।