ছাত্রদল-নেতাকে পেটাল পদবঞ্চিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-ধর্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আইনুল হককে মারধর ও লাঞ্ছিত করেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ ঘটনা ঘটে। আহত আইনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আইনুল হক জানান, তিনি ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রদলের পদবঞ্চিত ১৫-২০ জন নেতাকর্মী তাঁকে মারধর করে।ছাত্রদলের পদবঞ্চিত গ্রুপের নেতা আহসান উদ্দিন বলেন, ‘আইনুল ক্যাম্পাসে মাদক সরবরাহ করত। এ কারণে আজ সাধারণ কিছু ছাত্র তাঁকে মারধর করে জামাকাপড় খুলে নেয়। ছাত্রদলের নামে কোনো বহিরাগত ক্যাম্পাসে এলে একই পরিণতি হবে।’