ছাত্রদল নেতাদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।আজ শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ, জনগণ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শরিক হন বিএনপির চেয়ারপারসন। ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম প্রমুখ।