ছাত্রদলকে আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং বিরোধী দলকে দমন করতে সরকার যে অপচেষ্টা চালাচ্ছে তা রুখতে ছাত্রদলকে সাহসী ভূমিকা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি এ সময় ছাত্রদলকে সব ধরনের বিভেদ-ব্যবধান দূর করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরামর্শ দেন।বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ সভায় বক্তব্য রাখার কথা রয়েছে।এ বর্ধিত সভায় ছাত্রদলের ৮৫টি জেলা সাংগঠনিক কমিটি অংশ নিয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে সর্বশেষ ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল।আজকের এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, খায়রুল কবির, শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব উন নবী খান, আমিরুল ইসলাম প্রমুখ।