ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ ৮ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম ওরফে আলীমকে সাত সহযোগীসহ র্যাব-৯-এর সদস্যরা আটক করেছেন। আটককৃত অন্যরা হলেন সিদ্দিকুর রহমান ওরফে পাপলু, সাইদ আহমেদ, আজহার আলী, মো. ফখরুল ইসলাম, আবদুল মালেক, সৈয়দ জাহিদ বিন খায়ের ও আমিনুল ইসলাম ওরফে মামুন। তাঁদের র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্রে জানা যায়, ছাত্রদলের আটককৃত নেতারা হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেটে যাচ্ছিলেন। তাঁরা শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় পৌঁছালে তাঁদের আটক করা হয়।ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাওসার মাহমুদ মুঠোফোনে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এঁদের মধ্যে কয়েকজন সম্প্রতি সিলেটে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।’