ছাত্রদলের ডাকা ধর্মঘট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ধর্মঘটের কারণে অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিও কম। আজ সকাল সাড়ে আটটার দিকে ছাত্রদলের একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। তবে পুলিশ মিছিলটিকে শাহবাগে আটকে দেয়। এরপর মিছিলটি কাঁটাবনের দিকে চলে যায়। ক্লাস না চললেও এখন ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যু ও সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদল এ ধর্মঘট ডাকে।