ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে আহত চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।ছাত্রদল সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ পল্টনে এ নিয়ে আহ্বায়ক কমিটির মধ্যে কথাবার্তা চলছিল। একপর্যায়ে যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানের পক্ষের কর্মীরা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল মতিনকে মারধর করেন। পরে তাঁরা যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ ও গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু হলের কর্মী সাকিবকে পেটান। এ সময় নাজিম মাহমুদকে কুপিয়েছে প্রতিপক্ষরা।ঘটনা সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান আজ রাতে প্রথম আলোকে বলেন, জিয়া হলের সংস্কারপন্থী বাবুকে কমিটিতে রাখা নিয়ে সমস্যার শুরু। তাঁকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হলে যাঁরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন, তাঁদের কী দোষ? মূলত এ নিয়েই জিয়া হলের ক্ষুব্ধ কর্মীদের সঙ্গে মতিনের সমস্যা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন বলেন, সামনে হল কমিটি। এ নিয়ে জুনিয়রদের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে।