ছাত্রদলের নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁরা এখন বংশাল থানায় আছেন।পুলিশ জানায়, শহীদ মিনার এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে শাহবাগ থানার পুলিশ সেখান থেকে ছয়জনকে আটক করে। তাঁরা হলেন—খায়রুল আলম, মোবারক হোসেন, খালেদ, হাবিব, হাসানুল ইসলাম ও মামুন। মিছিল শেষে ফেরার পথে একুশে হলের সামনে থেকে বংশাল থানার পুলিশ মাসুদ খান পারভেজসহ কয়েকজনকে আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমেদ প্রথম আলো ডটকমকে দলের নেতা-কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।