ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ছাত্রদলের রাজবাড়ী জেলা শাখা ২ জানুয়ারি সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আনন্দ শোভাযাত্রা বের করে। শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক সরদার, তারেক মোহাম্মদ, শরিফুল ইসলাম, আরমান উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, এম এ খালেক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। গৌরনদী: গৌরনদীতে ১ জানুয়ারি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মাহফুজ ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান, সৈয়দ নাদিম, জসিম শরিফ, সিহাব উদ্দিন খোকন প্রমুখ।ঝালকাঠিতে ছাত্রদলের আনন্দ মিছিল: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় ঝালকাঠি জেলা ছাত্রদল ৩ জানুয়ারি শহরে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক ফয়সাল খান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।