ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান মাহমুদসহ আটক নেতাদের মুক্তির দাবিতে আজ শুক্রবার বের হওয়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে তিনজন আহত হয়েছেন। পুলিশ মিছিল থেকে দুজনকে আটক করেছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. এনায়েত (২১) ও রাকিব হোসেন (২০) ।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জেলা ছাত্রদল শহরের কাঠপট্টি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়কে নিলটুলী এলাকার দমকল কার্যালয়ের কাছে পৌঁছার পর পুলিশ পেছন থেকে হামলা চালায়।জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ বলেন, মিছিলে পুলিশের লাঠিপেটায় জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনসহ ছাত্রদলের তিনজন নেতা-কর্মী আহত হন। পুলিশ মিছিল থেকে দুই কর্মীকে আটক করে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ছাত্রদলের দুই কর্মীকে আটক করার খবর নিশ্চিত করেছেন।