ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানায় করা একটি মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান ও বিএনপির নেতা কামাল আনোয়ারের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর আদালতের হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।আমিরুল ইসলাম খান ও কামাল আনোয়ারকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় খিলগাঁও থানা-পুলিশ। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।গত ২১ এপ্রিল বিএনপির ডাকা হরতালের আগের দিন খিলগাঁও এলাকায় একটি বাসে আগুন দিয়ে চালককে হত্যার অভিযোগে এ মামলা করা হয়। পৃথক একটি মামলায় গতকাল কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হওয়ার পর ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।