ছাত্রলীগ অপকর্ম করলে ছাড় দেব না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের অপকর্মের জন্য আওয়ামী লীগের সুনাম নষ্ট হলে ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগকে অতীতের গৌরবোজ্জ্বল নেতৃত্ব স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগকে ত্যাগের মহিমায় এগিয়ে যেতে হবে।আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, এখন থেকে ছাত্রলীগকে নিয়মিত সম্মেলন করতে হবে। ছাত্রলীগকেই ভবিষ্যতে দেশপরিচালনার জন্য মেধাবী নেতৃত্ব তুলে আনতে হবে।শেখ হাসিনা বলেন, ‘যারা ইসলামের নামে রাজনীতি করে, অসত্ উপায়ে টাকা উপার্জন করে, বিদেশে জনগণের টাকা পাচার করে, তাদের সহযোগিতায় ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলো হরতাল দিয়েছে। তিনি বলেন, ধর্মভিত্তিক দল ও সংগঠন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ খুঁজে পায়নি। হরতালের মধ্যে পেয়েছে কি না, সন্দেহ।’ প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মীয় অনুভূতির কথা বিবেচনায় রেখেই সংবিধানে সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া হয়েছে। ক্ষুদ্র জাতিসত্তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এটা আমাদের নতুন যাত্রা। এতে আমরা সফল হবই।’প্রধানমন্ত্রী বেলা সোয়া ১১টার দিকে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী গোষ্ঠী স্পন্দন।অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।