ছাত্রলীগ নেতা ফজলু হত্যায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব কাজীপাড়ায় ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এ কে ফজলুল হক পাটোয়ারী হত্যার ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পরিবারের বক্তব্য থেকে পুলিশ নিশ্চিত হয়েছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।ফজলুল হকের পরিবারের পক্ষ থেকে গতকাল জানানো হয়, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।পূর্ব কাজীপাড়ায় গত রোববার সকালে সন্ত্রাসীরা গুলি করে ছাত্রলীগের নেতা ফজলুল হককে হত্যা করে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ফজলুল হকের পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে যাদের নাম বলেছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কাফরুল ও এর আশপাশের এলাকা ছাড়াও ঢাকার বাইরে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।কাফরুল থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত ফজলুল হক হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। তবে থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) তদন্তে নেমেছে। হত্যাকাণ্ডের পর আটক জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।ডিবি সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ডিবি কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। তবুও অন্যান্য বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। জাহাঙ্গীরকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ফজলুল হকের বাবা হেদায়েত উল্লাহ পাটোয়ারী বলেন, জমি নিয়ে বিরোধে এক যুবক তাঁর ছেলেকে হত্যার হুমকি দিচ্ছিল। তাঁরা পুলিশকে ওই যুবকের নাম বলেছেন।