ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গোপালপুর থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।১৯ মার্চ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে হরতালকারীরা গোপালপুর উপজেলার আভুঙ্গি এলাকায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে কুপিয়ে আহত করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় কর্তব্য পালনে অবহেলা ও ওসি মো. মনির হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন।