ছাত্রলীগ নেতার ওপর বোমা হামলার ঘটনায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের ওপর বোমা হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। তাঁর নাম লিটন। আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ বিক্ষোভ মিছিল করেন। আজ কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা না নেওয়ার জন্য বাধ্য করেন। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসেন।’প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় শেখপাড়া বাজারের হাজী মার্কেটের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন তাঁর মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বিস্ফোরণ ঘটে। এতে তিনিসহ আরও স্থানীয় আরও দুজন লোক আহত হন।এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া প্রথম আলোকে জানান, হামলাকারী সন্দেহে লিটনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, বোমাটি হাতে তৈরি ছিল।