ছাত্রলীগ নেতার মোবাইল হারিয়ে যাওয়ায় বাসে হামলা,আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে আজ বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ছাত্রলীগের এক পক্ষ চারঘাট পল্লী বিদ্যুত্ মোড়ে রাজশাহী থেকে বাঘাগামী একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। এতে বাসটির প্রায় ৫০ যাত্রী আহত হয়।এদিকে এ সংঘর্ষের কারণে আজ দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী-বাঘা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় এক কর্মীর মোবাইল হারিয়ে যাওয়ার জের ধরে দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। ছাত্রলীগের এক পক্ষ দাবি করেছে, সংঘর্ষে তাদের ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।