চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ শাহজালাল হল থেকে শিবিরের হল শাখার সাধারণ সম্পাদকসহ ৪২ জন নেতা-কর্মীকে আটক করেছে।জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল হলের একটি কক্ষে ছাত্র ওঠানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভোর পর্যন্ত এ সংঘর্ষ অব্যাহত ছিল। এতে আহত ১৫ ছাত্রকে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহজালাল হল থেকে শিবিরের ৪২ জন নেতা-কর্মীকে আটক করেছে