ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিম মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটানোর পর ছাদ থেকে ফেলে দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহ মখদুম হলের ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নাসরুল্লাহ নাসিমের ভগ্নিপতি হাবিবুর রহমান আজ সোমবার প্রথম আলোকে এ কথা জানান।হাবিবুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নাসরুল্লাহ নাসিম মারা যায়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহ মখদুম হলে ১৫ আগস্ট ছাত্রলীগের এক পক্ষ নাসরুল্লাহ নাসিমকে পেটানোর পর দোতলা থেকে ফেলে দেয়। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ওই দিন সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নাসরুল্লাহ নাসিম সদ্য স্থগিত করা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক ছিলেন। সভাপতি আওয়াল কবিরের সমর্থকেরা নাসিমকে দোতলা থেকে ফেলে দেন। নাসিম ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।ঘটনার দিন বিশ্ববিদ্যালয় চিকিত্সা কেন্দ্রের প্রধান চিকিত্সক মির্জা ওয়াজেদ হোসেন বেগ প্রথম আলোকে বলেছিলেন, নাসরুল্লাহ নাসিম মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। এ কারণে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।