ছাত্রলীগের কৃষি প্রশিক্ষণ কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিউট শাখা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম আজ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, অনৈতিক অভিযোগ ওঠায় সেখানকার ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হাসান সম্রাটকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাণিজ্য মেলায় বিক্রয় কেন্দ্র বানানোর জন্য ছাত্রলীগের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নেতাদের চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। চাঁদা না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের ছেলেরা ওইখানে চাঁদাবাজির জন্য গেলেও এর নেপথ্যে রয়েছেন যুবলীগের নেতা ও মন্ত্রী সাহারা খাতুনের আত্মীয় শহিদুল ইসলাম এবং সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের ভাই নুরুল আমিন। তাঁদের আশ্রয়-প্রশয়েই চাঁদাবাজি চলছে বলে তাঁদের অভিযোগ। আজ দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘চাঁদা না দিলে প্রাণ যাবে’—শিরোনামে খবর প্রকাশিত হয়।