ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের উপবিজ্ঞান সম্পাদক মোস্তাকিম মোরশেদ ওরফে লিমনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর পলাশীর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মুস্তাকিম মোরশেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বলে জানা গেছে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মোস্তকিমের কাছে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও রয়েছে।বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরেই লিমন একটি পিস্তলসদৃশ বস্তু নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিলেন।