ছাত্রলীগের চার কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার কর্মীকে আজ শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন রাহাত হোসেন, সাকিব ভূঁইয়া, কুতুব উদ্দিন ভূঁইয়া ও নিহার আহমেদ।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আজ ছাত্রলীগের চার কর্মীকে আদালতে হাজির করা হয়। আদালত চারজনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের একপক্ষের হামলায় অন্যপক্ষের চারজনসহ মোট পাঁচজন আহত হন। সাকিব ভূঁইয়া ও তাঁর সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। এ ছাড়া এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাকিব ও তাঁর কয়েকজন সহযোগীকে খুঁজছিল।পুলিশ সূত্র জানায়, হামলায় ছাত্রলীগের আহত কর্মী মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়া চারজনসহ ১৭ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় গতকাল শুক্রবার মামলা করেন। পুলিশ গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে সাকিব ভূঁইয়া ও অন্য তিনজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে।