ছাত্রলীগের ছয় কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, কুষ্টিয়া ও ঢাকা কলেজ শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজ মঙ্গলবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, মেয়াদ শেষ হওয়ায় এই কমিটিগুলো বাতিল করা হয়েছে। এ ছাড়া গাজীপুর, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা মহানগর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা ও পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।