ছাত্রলীগের ঢাকা কলেজ কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ঢাকা কলেজ কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে জানান, মেয়াদহীন ওই কমিটি বুধবার বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সভাপতি ছগির আহমেদ জানান, তাঁরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। প্রসঙ্গত, ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সভাপতি ছগির আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামানের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যসহ নানা অভিযোগ আছে। তাঁদের বাধার কারণে ঢাকা কলেজের ভর্তি কার্যক্রম তিনবার বন্ধ হয়ে যায়।