ছাত্রলীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনের দুই দিন পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।এস এম রবিউল ইসলামকে ঢাকা মহানগর (উত্তর) কমিটির সভাপতি এবং আজিজুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শেখ আনিসুজ্জামান।ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।