ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সলিমুল্লাহ মেডিকেল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের বিকেল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গতকাল শুক্রবার গভীর রাতে পুরান ঢাকার মিটফোর্ড রোডের সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় ছাত্রলীগ কর্মীরা ওই হলের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মিছিল, ভাঙচুর, বিক্ষোভ ও মানববন্ধন করে। সংঘর্ষের ঘটনা তদন্তে শিশু বিভাগের অধ্যাপক এ আর এম লুত্ফুল কবিরকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ ৫৩ জনকে আটক করেছে।