ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতেই পুলিশ তাদের সেয়ুজগাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন এমদাদুল হক, রাসেল মাহমুদ ও রাসেল মিয়া। এঁদের মধ্যে এমদাদুল ও রাসেল মাহমুদ কলেজ ছাত্রলীগের কর্মী। আর রাসেল মিয়া বহিরাগত বলে পুলিশ জানিয়েছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, স্নাতক পরীক্ষার ফরম পূরণের জন্য সকাল ১০টার দিকে কলেজের মনোবিজ্ঞান বিভাগে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এরই জের ধরে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন্নবীর পক্ষের নেতা-কর্মীরা যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ছয়জন আহত হয়। ভাঙচুর চালানো হয় কলেজের পাশের চারটি ছাত্রাবাসে। ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের সামনেই অস্ত্র নিয়ে মহড়া দেয়।