ছাত্রলীগের পদবঞ্চিতদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। এতে সড়কের দুপাশে প্রায় শতাধিক দূরপাল্লার বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে আছে।আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় লক্ষীপুর বাসস্ট্যান্ডে এই সড়ক অবরোধ শুরু হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে ছাত্রদের সাথে আলোচনা হচ্ছে। অচিরেই অবরোধ প্রত্যাহার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।