ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ৪ জানুয়ারি বিভিন্ন স্থানে ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ জেলা ছাত্রলীগ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে সরকারি কেসি কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শেষে পায়রা চত্বরে জেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: ৩ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম ও আজাদুল ইসলাম, আশাবুল হক, জেমস্ অলক চৌধুরী প্রমুখ। ৪ জানুয়ারি শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নড়াইল: সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে আলোচনা সভায় হাফিজ খানের সভাপতিত্বে বক্তব্য দেন খোকন সাহা, গওসুল আযম, শরিফুল ইসলাম, এস এম পলাশ, শরিফুল ইসলাম প্রমুখ।গোপালগঞ্জ: জেলা ছাত্রলীগ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটে। বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী খান, এমদাদুল হক চৌধুরী, মাহবুব আলী খান, আরিফ হোসেন খান, গোলাম রব্বানী, মহসিন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। গৌরনদী: উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন হাওলাদার, আকবর হোসেন, আনিছুর রহমান, গোলাম হাফিজ মৃধা, কালিয়া দমন গুহ, কৃষ্ণ কান্ত দে, মো. নয়ন শরীফ, সোহান ইসলাম, সম্পাদক জুবায়েরুল ইসলাম ভুঁইয়া, লুত্ফর রহমান প্রমুখ।কালকিনি: শোভাযাত্রা শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মীর গোলাম ফারুক, তাহমিনা সিদ্দিকী, দেলোয়ার হোসেন, লিয়াকত হোসেন, রমিজ আল মাহমুদ, শাহজালাল, আজিজুল ইসলাম, জাহিদ হাসান, নয়ন, নিপুল প্রমুখ।