ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান আজ রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গতকাল চারজন আহত হন। এ ঘটনায় আজ রোববার দুপুরে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির পক্ষের মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম পক্ষের ফারদিন মতিহার থানায় মামলা দুটি করেন।মামলা দায়েরের পর পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সভাপতি পক্ষের মেহেদী এবং সাধারণ সম্পাদক পক্ষের শরীফকে গ্রেপ্তার করে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলা দায়ের এবং দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।