ছাত্রলীগের সাত জেলা কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা ও মহানগর, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মৌলভীবাজার, চাঁদপুর, দিনাজপুর ও বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে জানান, অনেক দিন আগেই এসব কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই এসব কমিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।