ছাত্রলীগের হরতালবিরোধী কর্মকাণ্ডের দায় আ.লীগ নেবে না: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগের হরতালবিরোধী কর্মকাণ্ডের দায় সরকার নেবে না। যারা হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিএনপির ডাকা হরতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। শাহবাগে বিএনপি ও ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ হামলায় সরকারি দলের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়। তাই এর দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। তিনি আরও বলেন, হরতাল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক অধিকার। এটা আইনসম্মত নয়। তবে এ মুহূর্তে হরতালের দরকার ছিল না বলে তিনি মন্তব্য করেন।